Sunday – Saturday
9:00AM – 9:00PM
Sun – Sat
9:00AM – 9:00PM

News

Before You Sit for IELTS Writing on Paper — Know These First

👇 দেখুন পুরো list

August 27, 2026
Before You Sit for IELTS Writing on Paper — Know These First

IOC+P একটা নতুন format, আর নতুন format মানেই নতুন কিছু ভুল হওয়ার সুযোগও।

1. Listening, Reading, Writing — same day, no break in between:

আপনার Listening, Reading, এবং Writing একই দিনে হবে, একটার পর একটা, কোনো break ছাড়া। Mentally prepare করে যান একটানা focus রাখার জন্য।

2. Speaking হতে পারে আলাদা দিনে:

আপনি যদি Writing on Paper option নেন, তাহলে Speaking test আলাদা দিনে হতে পারে — মূল exam date-এর ৭ দিন আগে বা পরে। Date confirm হওয়ার সাথে সাথেই দুটো দিনের জন্যই আলাদাভাবে prepare থাকুন।

3. Writing-এর প্রশ্ন স্ক্রিনে, উত্তর কাগজে:

Task 1 আর Task 2-এর question স্ক্রিনে দেখবেন, কিন্তু answer লিখবেন official IELTS Writing Answer Sheet-এ, কলম দিয়ে। Screen থেকে paper-এ transition-টা practice করে যাওয়া জরুরি — exam day-তে প্রথমবার experience করলে সময় নষ্ট হবে।

4. হাতের লেখা পরিষ্কার হওয়া must:

Examiner আপনার হাতের লেখা পড়তে পারবেন, এটা নিশ্চিত করা আপনার দায়িত্ব। Rush করে অস্পষ্ট লিখলে, ভালো answer-ও কম score পেতে পারে। Timed practice-এ handwriting speed আর legibility দুটোই কাজ করুন।

5. Score একই ভাবে calculate হয়:

Computer version হোক বা Writing on Paper — scoring criteria, band descriptor, সব same। কোনো university বা institution এই দুই format-এর মধ্যে পার্থক্য করে না।

6. One Skill Retake নিয়ম মাথায় রাখুন:

যদি শুধু একটা module-এ কম score আসে, পুরো test আবার দিতে হবে না। কিন্তু retake করতে হবে same format-এ — Writing on Paper দিয়েছিলেন মানে retake-ও Writing on Paper-এই দিতে হবে।

7. Result timeline নিয়ে ভুল ধারণা রাখবেন না:

এটা পুরনো paper-based test না, যেখানে result পেতে ১৩ দিন লাগত। এই hybrid format-এও standard computer-delivered turnaround মেনেই result আসবে, তুলনামূলক fast।

Want to prepare for IOC+P the right way — not just know the format, but practice it properly?

📞 01329-37061, 01324-736684

WhatsApp